Wooden Furniture Polished and Cleaner
As a result of daily use, stains are left in the wood. Many times the dye stains look old due to the stains. When the furniture is aged, or made of wooden furniture, it will catch insects. One of the problems with wooden items is the insect catch. If insect infestation is to keep the furniture separate. Then clean with appropriate chemicals. Spray neem oil for six months in order to prevent insect infestation on furniture. You can also use insect spray. And if the outbreak is too high, you can get help from a professional agency for insect pests or pasting.
Often times, wood stains are wiped out. To remove the stain, mix the water with a little baking soda and soak a soft cloth in it and remove the stain. Use a scratch condensing polish if the cigarette ash falls on the stain. Keeping the hot stuff often leaves white ‘hit stains’ on the wooden table. On this white stain, rub lightly with toothpaste and baking soda. Pick it up a little later. By using the mixture a few times, the white spots will be greatly reduced.
Make a mixture of olive oil and lemon juice to keep them a smooth and glossy feel of the wood. Remove the furniture once a week with this mixture. It will have a glossy feel of wood. When cleaning furniture, definitely use rubber gloves on hand.
Contact SLSSL if you need wood furniture and a cleaner to help with someone’s factory, home or office cleaning. We import these products from overseas. We will provide or sell Wood Cleaning Chemical Services to your needs.
প্রতিদিনের ব্যবহারের ফলে কাঠের আসবাবে দাগ পড়ে যায়। অনেক সময় ছোপ ছোপ দাগের ফলে আসবাব দেখতে পুরাতন দেখায়। ফার্নিচারের বয়স হয়ে গেলে, কিংবা বাজে কাঠের ফার্নিচার বানালে আসবাবে পোকা ধরবে। কাঠের জিনিসের অন্যতম সমস্যাই হলো পোকা ধরা। পোকামাকড়ের উপদ্রব হলে সেই ফার্নিচার আলাদা করে রাখতে হয়। এরপর যথাযথ কেমিকেল দিয়ে পরিষ্কার করুন। ফার্নিচারে যাতে পোকামাকড়ের উপদ্রব না হয় সে জন্য ছয় মাস পরপর নিম তেল স্প্রে করতে হয়। পোকা মারার স্প্রেও ব্যবহার করতে পারেন। আর যদি /পোকার প্রকোপ খুব বেশি হয়, তাহলে পোকা মারা বা পেস্টিংয়ের প্রফেশনাল কোনো এজেন্সির সাহায্য নিতে পারেন।
অনেক সময় কাঠের জিনিস মুছতে গিয়ে তাতে আঁচড়ের দাগ পড়ে যায়। এই দাগ তুলতে সামান্য বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে নিয়ে তাতে একটি নরম কাপড় ভিজিয়ে দাগের জায়গাটি মুছে নিন। সিগারেটের ছাই পড়ে দাগ হলে স্ক্র্যাচ কনসিলিং পলিশ ব্যবহার করুন। গরম জিনিস রাখার ফলে কাঠের টেবিলে অনেক সময় সাদা সাদা ‘হিট স্টেইন’ পড়ে যায়। এই সাদা দাগের ওপর টুথপেস্ট ও বেকিং সোডা মিশিয়ে হালকা ঘষে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর তুলে ফেলুন। এভাবে কয়েকবার মিশ্রণটি ব্যবহার করলে সাদা দাগ অনেকখানি কমে যাবে।
কাঠের আসবাবে মসৃণ ও চকচকে ভাবটা ধরে রাখতে অলিভ অয়েল ও লেবুর রসের মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে সপ্তাহে একবার আসবাবপত্র মুছুন। এতে কাঠের চকচকে ভাব থাকবে। আসবাব পরিষ্কার করার সময় অবশ্যই হাতে রাবার গ্লাভস ব্যবহার করুন।
কারোর ফ্যাক্টরি, বাসা কিংবা অফিস পরিষ্কারের কাজে সাহায্য করার জন্য কাঠের ফার্নিচার পলিশ করার লোক এবং ক্লিনার প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বাইরের দেশ থেকে এসব পণ্য আমদানী করি। আমরা আপনার চাহিদা অনুযায়ী উড ক্লিনিং ক্যামিকেল সার্ভিস দেব কিংবা বিক্রি করব।
